০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো কথা বলছেন: মার্কিন সিনেটর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘বিপজ্জনক’ এবং ‘মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লিখেছেন, ‘ইরানে যুদ্ধ শুরু হওয়ার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসছে।’

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে স্যান্ডার্স বলেন, ‘কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে। এই যুদ্ধ বন্ধ করুন।’

ইরানকে ঘিরে ওয়াশিংটনের সাম্প্রতিক অবস্থান ও প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো কথা বলছেন: মার্কিন সিনেটর

আপডেট: ১২:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬