১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ইরানিদের সাহায্যের জন্য গয়না, নগদ টাকা ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন ভারতীয়রা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১৩

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নাগরিকদের সাহায্যের জন্য ভারতের সাধারণ মানুষ ও সরকার সক্রিয় ভূমিকা নিয়েছে।

ভারত থেকে কেউ জমানো অর্থ পাঠাচ্ছেন, কেউ গয়না বা ঐতিহ্যবাহী বাসনপত্র দান করছেন। এছাড়া ভারত সরকার ইরানে ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে। দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস ভারতের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

দূতাবাস জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা সহ অন্যান্য অঞ্চলের মানুষ নগদ অর্থ, স্বর্ণ-রূপার গয়না, গবাদি পশু এবং ঐতিহ্যবাহী তামার সামগ্রী দান করেছেন। দূতাবাসের মাধ্যমে আরও আর্থিক অনুদান পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করা হয়েছে।

গত সোমবার ইরানের মাশহাদ বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় মাহান এয়ারের (ইরান এয়ারলাইনস) একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। ওই বিমান বিভিন্ন দেশ থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহন করছিল। ভারতের পক্ষ থেকেও সেখানে ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানোর কথা ছিল।

ভারত ও ইরানের দীর্ঘদিনের সম্পর্কের প্রেক্ষাপটে, সংঘাতের আবহে ভারত শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং সব দেশের প্রতি সংযম প্রদর্শনের অনুরোধ করেছে।

দূতাবাসের সূত্র জানায়, বিশেষ করে ইরানের মিনাবে এক স্কুলে হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে ভারতের বিভিন্ন স্থান থেকে মানুষ এগিয়ে এসেছেন। কাশ্মীরের বদগাম, বারামুল্লাসহ শিয়া অধ্যুষিত এলাকায় স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করেছেন। মীরাটের তিন ভাই প্রায় ১৫ লাখ টাকা মূল্যের জমি দান করেছেন, যা নিলামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ব্যয় করা হবে।

দূতাবাস উল্লেখ করেছে, বর্তমানে প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তাই সরাসরি দূতাবাসে নগদ অনুদান দেওয়ার অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ইরানিদের সাহায্যের জন্য গয়না, নগদ টাকা ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন ভারতীয়রা

আপডেট: ১১:৩০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬