শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি
- আপডেট: ০৬:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১৬

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শার সাবরেজিস্টার অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী (মোহরার) শামসুজ্জামান মিলন’কে ঝিকরগাছা অফিসে বদলী না করার জন্য জেলা রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করেছে ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ জনগন। মঙ্গলবার (২৪ মার্চ) গণস্বাক্ষরকৃত এই চিঠি ঝিকরগাছা থেকে যশোর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার ঝিকরগাছা সাবরেজিস্ট্রি অফিসে কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখকদের ঐক্যমতের ভিত্তিতে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সেবাগ্রহিতাদের সর্বোচ্চ সেবার মাধ্যমে দীর্ঘদিন পরিচালিত হয়ে আসছে।
কিন্তু বর্তমানে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মোঃ শামছুজ্জামান মিলনকে বদলীর মাধ্যমে ঝিকরগাছা অফিসে যোগদানের জন্য মৌখিক গুঞ্জন শোনা যাচ্ছে। শামছুজ্জামান মিলন একজন পরিচিত সন্ত্রাসী, পরসম্পদ লোভী, মাদক কারবারী ব্যক্তি। তার নামে (১) যশোর এর কোতয়ালী থানার এফআইআর নং-১৯/১০৩৩, তারিখ-০৫ জুলাই ২০১৭; সময়- দুপুর- ১৪:২০ ঘটিকা, ধারা-১৯(১) এর ১(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত; (২) যশোর এর কোতয়ালী থানার এফআইআর নং-৮৯/২৩৭, তারিখ-১৬ ফেব্রুয়ারী ২০১৭; সময়- রাত্র – ০০:৩৫ ঘটিকা, ধারা-১৯(১) এর ১(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত; (৩) যশোর এর কোতয়ালী থানার এফআআর নং- ১৩৯/১৪৮২, তারিখ-২৯ নভেম্বর ২০১৬; সময়- সকাল- ০৮:৪০ ঘটিকা, ধারা-১৯(১) এর ১ (খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; এজাহারে অভিযুক্ত, মোট ৩টি মাদক মামলা চলমান। এমনকি তার বিরুদ্ধে দলিলের লিখিত ভলম বইয়ের পাতা নষ্ট করা, দালালি, জালিয়াতি, রেজিস্ট্রিকৃত দলিলের পাতায় কাটাছেড়া, পাতা পরিবর্তনসহ অফিসে উপস্থিত সেবাগ্রহিতাদের জিম্মি করে ঘুষ আদায় তার নিয়মিত ঘটনা। সে একজন ৪র্থ শ্রেণির কর্মচারী, তার পূর্বপুরুষ হতে পারিবারিক অস্বচ্ছলতা থাকা স্বত্বেও বর্তমানে সে যশোর শহরে ৪ কোটি টাকা ব্যয়ে জমিসহ বাণিজ্যিক / আবাসিক ভবন ক্ৰয় করেছেন।

এত অভিযোগে দোষী ব্যক্তিকে আমরা ঝিকরগাছা দলিল লেখক কল্যাণ সমিতি কিভাবে আমাদের কাছে আসা সেবাগ্রহিতাদের ও তাদের মূল্যবান রেজিস্ট্রিকৃত দলিল বা সরকারি ফিসের হিসাবের দায়ভার তার জিম্মায় প্রদান হস্তান্তর করিব? চিঠিতে মিলনকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানে অসম্মতি প্রদানসহ বদলী বাতিলের জন্য আবেদন জানানো হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে শামসুজ্জামান মিলন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমার নামে মাদক মামলা ছিলো কিন্তু কোর্ট ফাইনাল দিয়ে দিয়েছে। তবে এর স্বপক্ষে তিনি কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি।























