বাঘারপাড়ায় ১১১ টি পরিবারকে ঈদ উপহার দিলেন কানাডা থেকে পরিচালিত (তাবাসসুম ফাউণ্ডেশন)
- আপডেট: ১২:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৪

সাঈদ ইবনে হানিফ : যশোরের খাজুরায় কানাডা থেকে পরিচালিত তাবাসসুম ফাউণ্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার খাজুরার চন্ডিপুর, পার্বতীপুর, ধর্মগাতী, এনায়েতপুরসহ আশপাশের এলাকায় বিধবা, অসহায় ও নিম্নআয়ের ১১১ পরিবারকে এই উপহার পৌঁছে দেন সংগঠনের প্রতিনিধিরা।
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল – চাল, ডাল, তেল ও সেমাই-চিনি থেকে শুরু করে দেড় হাজার টাকার ১৫ রকমের নিত্যপণ্য।
তাদের এই উপহার সামগ্রী পেয়ে ভীষণ খুশি পার্বতীপুর এলাকার জবেদা বেগম নামে এক বিধবা । তিনি বলেন, একমাত্র মেয়ের বিয়ের পর দীর্ঘদিন একাই বসবাস করেন। সংসার চালাতে হিমশিম খেতে হয় জবেদাকে। এই সংগঠনের সাথে জড়িত
ছেলেগুলো এর আগেও আমাকে নানা কিছু দিয়ে সাহায্য করেছে। দোয়া করি ছেলেগুলোর জন্য এবং যারা তাদের সহযোগিতা করেছেন তাদের জন্য।
উল্লেখ্য, কানাডা থেকে পরিচালিত তাবাসসুস ফাউণ্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম হোসেন মুঠোফোনে বলেন, ঈদ মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য একটি আনন্দের উৎসব। এই আনন্দের ভাগীদার হওয়ার অধিকার সবারই আছে। সুবিধাবঞ্চিত পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
দিনব্যাপী ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুল আক্তার, তাবাসসুম ফাউণ্ডেশনের প্রতিনিধি মোস্তাকিম বিন জামান ও আকাশ হোসেন সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





















