১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার শ্যামলাগাছি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে, উপজেলার শ্যামলাগাছি গ্রামে বাবলু ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে নিম্নমানের উপাদান ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গবাদিপশুর খাদ্য তৈরি করা হচ্ছিল। এসব খাদ্য ব্যবহারে পশুর প্রাণহানির ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এ সময় লাইসেন্সবিহীনভাবে কারখানা পরিচালনা এবং নিম্নমানের ও ক্ষতিকর কাঁচামাল ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পশুখাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ভেজাল ও মানহীন পশুখাদ্য পশুপালনের জন্য বড় ধরনের হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

শার্শায় ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬