বাঘারপাড়ায় ভিক্ষুক পুনর্বাসনে মানবিক উদ্যোগ
- আপডেট: ০৮:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৩

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় ভিক্ষুকদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে মানবিক উদ্যোগ হিসেবে অটোভ্যান ও দোকানের মালামাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এই সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় প্রথমবারের মত দুইজন উপকারভোগীর মাঝে একটি অটোভ্যান এবং দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামালসহ একটি দোকানঘর প্রদান করা হয়, যাতে তারা ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে স্বাবলম্বীভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হামান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জাকির হোসেনসহ জামায়াতে ইসলামী ও অন্যান্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক ও অসহায় মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে মর্যাদাপূর্ণ জীবনে ফিরতে সহায়তা করছে। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
১১/০৩/২০২৬




















