বেনাপোলে বিজিবির পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৮:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের যৌথ অভিযান থেকে মালিকবিহীন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
আটককৃত মালামালে রয়েছে ভারতীয় ৪৫টি শাড়ী, ১টি থ্রী-পিস, ১টি কম্বল, ১৯০টি চকলেট এবং ২৮৯টি কসমেটিক্স সামগ্রী, যার আনুমানিক মূল্য ৩,৭২,৬০০ টাকা।
জব্দকৃত সব পণ্য ইতোমধ্যেই বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, “দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করতে আমরা সীমান্তে বিশেষ পরিকল্পনার অধীনে অভিযান চালাচ্ছি।
আমাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রমের ফলে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




















