০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

যশোরে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও ককটেল বোমাসহ নাশকতাকারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১৯

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার দুপুরে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে একজন নাশকতাকারীকে গ্রেফতার করেছে। এ সময় আসামির কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাকু ও দুটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১১ই মার্চ ২০২৬), দুপুর ১২:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার বেজপাড়া এলাকার মনিরুল শেখ এর ছেলে মোঃ জাকারিয়া ইসলাম রনি (২২) গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও ককটেল বোমা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-৩ (যশোর) কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও ককটেল বোমাসহ নাশকতাকারী আটক

আপডেট: ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬