০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শিমুলিয়া ইউনিয়নের চৌকিদার ইমরানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • /

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের চৌকিদার ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার অভিযোগ তুলে বুধবার (১০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি।

ঝিকরগাছা উপজেলার দোশতিনা গ্রামের কোমর আলীর ছেলে খায়রুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা পূর্বপাড়া গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে চৌকিদার ইমরান বিগত আওয়ামী লীগ শাসনামলে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং অস্ত্র নিয়ে চলাফেরা করতেন।

লিখিত অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টার দিকে দোশতিনা বাজারে ইমরান তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খায়রুল ইসলামের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাত ভেঙে যায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার ডাক্তারি সনদপত্র অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

খায়রুল ইসলামের দাবি করেন, সে সময় রাজনৈতিক কারণে এবং প্রাণনাশের হুমকির মুখে তিনি থানায় অভিযোগ করতে পারেননি। বর্তমানে অভিযুক্ত চৌকিদার ইমরান পলাতক থাকলেও পুনরায় চাকরিতে যোগদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় অভিযুক্ত ইমরানকে শিমুলিয়া ইউনিয়নের চৌকিদার পদে বহাল না রাখার জন্য উপজেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন- অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

শিমুলিয়া ইউনিয়নের চৌকিদার ইমরানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

আপডেট: ০৭:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬