০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পণ্য পরিবহন বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান, শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের প্রতিনিধি, কাস্টমস ও বিজিবির প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট: ০১:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬