০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৩ হাজার টাকার জাল নোট ও ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৫৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৮৬টি জাল নোট জব্দ করা হয়।

রোববার (৮ মার্চ ২০২৬) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অধীনস্থ কায়বা বিওপি এ অভিযান পরিচালনা করে। জব্দ করা জাল নোটের মোট মূল্য ৪৩ হাজার টাকা।

আটক ব্যক্তি হলেন যশোরের শার্শা থানার রুদ্রপুর গ্রামের হাসানুজ্জামান (৩৩)।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে জাল নোটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সোমবার (৯ মার্চ ২০২৬) একই সীমান্তের কায়বা গ্রামের দাদখালী নামক স্থানে অভিযানে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে বিজিবি। অভিযানটি পরিচালনা করে কায়বা বিওপি সদস্যরা।

জব্দকৃত ক্রিস্টাল মেথ মামলার আলামত হিসেবে শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪৩ হাজার টাকার জাল নোট ও ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ

আপডেট: ০১:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬