১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযান: মাদকসহ ১৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

রবিবার (৮ মার্চ ২০২৬) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন কাশিপুর ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৪০ বোতল এসকাফ সিরাপ, ১৫৯টি শাড়ি, ৮টি কম্বল এবং ১ হাজার ৭৪২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আটককৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে দীর্ঘদিন ধরে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযান: মাদকসহ ১৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

আপডেট: ১০:৩৭:১১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬