শিরোনাম:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তেল পাম্পের কর্মচারীদের হাতে একজন নিহত
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১১৯

ঝিনাইদহ পতিনিধি: ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন সৃজনী হারুনের তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিরব নামে এক যুবক নিহত।
আজ রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিরব ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। তেল দেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিতণ্ডা চরম আকার ধারণ করলে পাম্পে কর্মরত কর্মচারীরা উত্তেজিত হয়ে নিরবকে লক্ষ্য করে হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সঙ্গে জড়িত’ দের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।।






















