০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

১১ মার্চ নাভারণ পশুহাট উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের নাভারণ-এ ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের শুভ উদ্বোধন উপলক্ষে বুধবার (৪ মার্চ ২০২৬) নাভারণ পশুহাট মাঠে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা পশুহাটকে ঘিরে এলাকার পুরোনো ঐতিহ্য পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

তিনি বলেন, আগামী ১১ মার্চ নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট আনুষ্ঠানিকভাবে চালু হবে, ইনশাআল্লাহ। এ পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের থাকার সুব্যবস্থা, যানবাহন চলাচলে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। নাভারণ পশুহাট চালুর মাধ্যমে এলাকার পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনছুর আলী, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উলশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, শার্শা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন ও আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান দুলু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু ও যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান ও বাকী বিল্লাহ্, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, পশুহাট ঘিরে ইতোমধ্যে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

১১ মার্চ নাভারণ পশুহাট উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬