০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল ও মাদক পাচার চক্র আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।

আটককৃত গাঁজা মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক

আপডেট: ০৭:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬