০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৭৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় এসকাফ (ESKUF) সিরাপ আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপি।

সোমবার (০২ মার্চ ২০২৬) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে এসব সিরাপ জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান মালামাল ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৭৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করতে সক্ষম হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

আটককৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তকে নিরাপদ রাখতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৭৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক

আপডেট: ০৫:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬