০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুর উপজেলার মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ।

পুলিশের ধারণা, যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘেরের পানিতে লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি মাছের ঘের থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ​নিহত যুবকের নাম আরিফ হোসেন। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড়ের পার্শ্ববর্তী আনোয়ার ফকিরের ঘেরের পাড়ে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর তারা লাশটি ঘেরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

​সকালে পথচারীরা ঘেরের পাড়ে রক্ত এবং পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

​মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রজিউল্লাহ খান লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

আপডেট: ০৩:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬