ঝিকরগাছায় ব্যক্তি উদ্যোগে পাখিদের নিরাপদ খাদ্য আশ্রমের উদ্বোধন
- আপডেট: ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৩

স্টাফ রিপোর্টার : “উড়তে উড়তে হাফিয়ে গেছো, ওহে পাখীর ঝাক, একটু থামো মাছ খেয়ে যাও, মাছরাঙ্গা, চিল, বক বা-কাক” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের ঝিকরগাছায় ব্যক্তি উদ্যোগে পাখিদের নিরাপদ খাদ্য আশ্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় বর্নিল সমাজকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান দিপুর আয়োজনে এবং সাদা মানের মানুষ খ্যাত সায়েদ আলীর পরিচালনায় কুলিয়া গ্রামে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন পুকুরে মাছ ছেড়ে আশ্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব, ঝিকরগাছার এসকে ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব, কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জব্বার আজাদী, সহকারী শিক্ষক মিজানুর রহমান, শিক্ষাবিদ আতাউর রহমান, ইউপি সদস্য মিলন হোসেন, ডাঃ জাবেদ আলী, মফিজুর রহমান ঢালিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।












