ঝিকরগাছায় ফসলি জমি কেটে রাস্তা নির্মাণ, কৃষকের ক্ষোভ
- আপডেট: ০৮:৪৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আন্দোলপোতা গ্রামে প্রায় ১০০ জন কৃষকের ফসলি জমি কেটে প্রায় ৪ হাজার মিটার রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।
কৃষকরা অভিযোগ করেছেন, কাজের আগে তাদের নোটিশ দেয়া হয়নি এবং কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই।
কৃষক লাল্টু মেম্বার বলেন, “আমাদের জমি কেটে দেওয়া হয়েছে, কিন্তু আগে কোনো নোটিশ দেয়া হয়নি। ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেই। উন্নয়ন হোক, কিন্তু আমাদের অধিকার রক্ষা হোক।”
অপর কৃষক রশিদ বলেন, “ফসলি জমিই আমাদের আয়ের প্রধান উৎস। জমি নষ্ট হলে জীবিকা বাধাগ্রস্ত হয়। আমরা চাই সরকার সুষ্ঠু তদন্ত করে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করুক।”
দেশের আইন অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন জমি ক্ষতিগ্রস্ত হলে কৃষককে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। তবে ঠিকাদারদের পক্ষ থেকে জানানো হয়েছে, Local Government Engineering Department (এলজিইডি) রাস্তা নির্মাণের জন্য ক্ষতিপূরণ দেয় না।
এলাকাবাসীও অভিযোগ করেছেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটি কৃষকের অধিকার ক্ষুণ্ণ করার বিনিময়ে হওয়া উচিত নয়। তারা সরকারের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার আবেদন করেছেন।













