১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রোহিতা বাজারে মোবাইল ব্যাংকিং দোকানে চুরি, মোটরসাইকেলসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর থানা এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের দোকানে চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, ৬০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৪৭ মিনিটে মণিরামপুর থানার রোহিতা বাজার ইউনিয়ন পরিষদের ডান পাশে অবস্থিত “জাহিদ টেলিকম/মুছা স্টোর” নামের বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক আছরের নামাজ আদায়ের জন্য রোহিতা বাজার জামে মসজিদ-এ যান। যাওয়ার আগে তিনি দোকানের ক্যাশ ড্রয়ারে ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে তালা দেন এবং দোকানের শাটার খোলা রেখে সামনের কলাপসিবল গেট টেনে দেন। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, কলাপসিবল গেট খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা। ড্রয়ারে রাখা ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

ঘটনার সংবাদ পেয়ে যশোর পুলিশ সুপারের দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি চৌকস দল তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (শুক্রবার-২৭ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে খুলনা জেলার পাইকগাছা থানার বিরাশি গ্রামের বাসিন্দা মো. মমিন গাজী (৩৫), পিতা-মৃত আনসার গাজী এবং মো. রফিক গাজী, পিতা-মো. ফজলু গাজীকে আটক করা হয়।

তাদের কাছ থেকে চোরাই ৬০ হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক দুই আসামিকে (শুক্রবার ২৭ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

রোহিতা বাজারে মোবাইল ব্যাংকিং দোকানে চুরি, মোটরসাইকেলসহ আটক-২

আপডেট: ১১:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬