০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে মালিকবিহীন বিদেশি মদ ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সীমান্তের বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ–এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

অভিযানে ৩৩ বোতল বিদেশি মদ, ৬৬টি শাড়ি, ৭টি কম্বল, ১ হাজার ৬৫টি চকলেট এবং ৮১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৪ হাজার ৭০০ টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে মালিকবিহীন বিদেশি মদ ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬