বাঘারপাড়ায় বিশ্ব স্কাউট আন্দোলনের প্রবর্তক (Robert Baden-Powell ) –এর জন্মদিন উদযাপন
- আপডেট: ০৮:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপন করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বাঘারপাড়া উপজেলা স্কাউট শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউট আন্দোলন কেবল একটি সংগঠন নয়—এটি একটি মানবিক ও নৈতিক শিক্ষা আন্দোলন। লর্ড ব্যাডেন পাওয়েলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্ম শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান, প্রধান শিক্ষক ইকরামুল কবির, উপজেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট ও রোভার সদস্যরা।
সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে দিনটি স্কাউট সদস্যদের মাঝে নতুন প্রেরণা ও উদ্দীপনা সঞ্চার করে।




















