১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

যশোরে পেটের ভেতর ৯০০ পিস ইয়াবাসহ শার্শার যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫১

নিজস্ব প্রতিবেদক: যশোরে অভিনব কৌশলে পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে চিকিৎসার মাধ্যমে তার দেহ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সিপিসি-৩, যশোর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানার হামিদপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. মাসুদ রানা (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি শার্শা থানার গোড়পাড়া কলোনীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. হোসেন আলী।

র‌্যাব জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, তার পেটের মধ্যে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট রাখা আছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাকে যশোর সদর পঙ্গু হাসপাতাল এ নেওয়া হলে এক্স-রেতে তার পেটে ‘ফরেন বডি’র উপস্থিতি পাওয়া যায়।

পরে তাকে যশোর সদর হাসপাতাল-এর সার্জারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পায়ুপথ দিয়ে ১৩টি পোটলা বের করা হয়। উদ্ধারকৃত ১৩টি পোটলা থেকে মোট ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালী মডেল থানা-য় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে পেটের ভেতর ৯০০ পিস ইয়াবাসহ শার্শার যুবক গ্রেফতার

আপডেট: ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬