১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৭

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আশেক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আশেক হাসান বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনকালীন আচরণবিধি মেনে দায়িত্ব পালনের পাশাপাশি ভোটগ্রহণের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পোলিং এজেন্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণে ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচন চলাকালে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

এ সময় জেলা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ

আপডেট: ১১:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬