১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

মাগুরার মোঃপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৬৯

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

১৮ নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, রাতে কে বা কারা ব্যাংক ভবনে আগুন দিয়ে চলে যায়। এতে অফিসের প্রয়োজনীয় কিছু কাগজপত্র আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যাংকের মহম্মদপুর শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত ব্যক্তি জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগায়। এতে অফিসের বেশ কিছু কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা করা হবে। স্থানীয়রা জানান আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকাবাসীর সহযোগিতায় ক্ষতি কম হয়েছে।

Please Share This Post in Your Social Media

মাগুরার মোঃপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

আপডেট: ০৭:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫