মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ
- আপডেট: ১১:২২:১১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ১০৯

শালিখা (মাগুরা) প্রতিনিধি:লক্ষণ কুমার মন্ডল : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৮ই নভেম্বর রোজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে,উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮টি বিদ্যালয়ের মোট ২৭০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে ব্যাগ ও টিফিন বক্স দেওয়া হয়। এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা দেওয়া হয়।
এছাড়াও মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,বলেন, আমরা আশা করি এই শিক্ষার্থীরাই একটা সময় দেশের হাল ধরবে, এই দেশের সুনাগরিক হিসাবে তারা যেন গড়ে উঠতে পারে, সে ধরনের নেতৃত্ব তারা যেন দিতে পারে, তারা অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে পড়াশোনার মাধ্যমেই এদেশকে নতুন করে গড়ে তুলবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের,প্রধান নির্বাহী অফিসার হাসিনা মমতাজ,
বলেন, গাছকে যেমন পরিচর্যা করলে সুন্দর ফুল ও ফল পাওয়া যায় তেমনি শিক্ষার্থীদের পরিচর্যা করলে ভবিষ্যতে তাদের কাছ থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। কেননা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের অনেক ভূমিকা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান,প্রমুখ।
আয়োজনে:উপজেলা প্রশাসন,মাগুরা সদর মাগুর।




















