ডিমলা বুড়ি তিস্তা নদী পুনঃখনন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাইয়ে পরিদর্শন
- আপডেট: ০৬:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১৬৭

নিজস্ব প্রতিবেদকঃনীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদীর পুনঃখনন প্রকল্প কাজের প্রয়োজনীয়তার আছে কি না তা সরেজমিনে পরিদর্শন করেলেন সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে সরেজমিন ও এলাকাবাসীর মতামত যাচাই করতে এ পরিদর্শন করা হয়েছে মর্মে উপজেলা প্রশাসন জানিয়েছেন।
ঙ্গলবার (৭ অক্টোবর ) বিকেলে ডিমলায় বুড়িতিস্তা নদীর পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন নীলফামারী জেলা প্রশাসক মো,নায়েরুজ্জামান ও সৈয়দপুর ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল কেএম আযাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো,ইমরানুজ্জামান, পাউবো রংপুর এর তত্ত্বাবধায় প্রকৌশলী মো,মিজানুর রহমান, সহকারী কমিশনার ভুমি মো,রওশন কবির, নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী মো,আতিকুর রহমান এবং সহকারী পুলিশ সুপার ডোমার-ডিমলা সার্কেল, মো,নিয়াজ মেহেদী।
ডিমলার বুড়ি তিস্তা নদী পূন:খনন প্রকল্পে বাস্তবায়নের প্রয়োজনীয়তা আছে কি না, সার্বিক বিবেচনায় খননের গুরুত্ব কতখানি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ম্পর্কে পাউবোর সংশ্লিষ্ট প্রকৌশলীরা অবহিত করান,জেলা প্রশাসক মোঃ, নায়েরুজ্জামান ও ব্রিগেডিয়ার জেনারেল কে এম আযাদকে।
জেলা প্রশাসক এবং সেনা কর্মকর্তা নদী পুন:খননের প্রয়োজনীয়তা ও এর সামাজিক-অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। সেচ সুবিধা বৃদ্ধি ও নদীভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, বুড়িতিস্তা নদী পূন:খনন প্রকল্পের অপ্রয়োজনীয় উল্লেখ করে দীর্ঘদিন যাবত প্রকল্প বাস্তবায়নে বাধা প্রদান করে আসছেন এলাকাবাসী। নদী খনন কাজে বাধা দিতে গিয়ে এলাকার অনেকে হামলা শিকার হয়েছেন। ইতিপূর্বে প্রাণ হানির ঘটনাও ঘটেছে। একাধিক মামলার আসামি হয়েও জেল হাজত খেটেছেন অনেকে। বর্তমানেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।


















