বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের
- আপডেট: ০২:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৪

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ ৯ দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির অভিবাসন বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্দেশনা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক ওই দেশগুলোর নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে এই নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি।
বর্তমানে এই দেশগুলোর মধ্যে কিছু নাগরিক ইউএই-তে পর্যটন বা কর্ম ভিসার জন্য আবেদন করতে পারলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে এটি আর সম্ভব হবে না। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।



























