১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পরিবারের করা মামলার দায়ে বাচ্চাকে মক্তব থেকে বের করে দিলো কমিটি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১১৮

স্টাফ রিপোর্টার : বাচ্চাটির অপরাধ হলো তার পরিবার একটি মামলা দায়ের করেছে। সেই অপরাধে ঐ পরিবারকে একঘরে করা এবং নুসরাত আক্তার জুই (৫) নামের একটি বাচ্চাকে মক্তব থেকে বের করে দিয়েছে মসজিদ কমিটি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ায়। এদিকে বাচ্চার মৌলিক অধিকার গ্রহনে বাধা প্রদানের অভিযোগে সোমবার (১১ আগষ্ট) সকালে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন নুসরাত এর মা জাহানারা মায়া। তিনি ঐ গ্রামের জুয়েল হোসেন এর স্ত্রী।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, গত ২ বছর যাবৎ তার মেয়ে গদখালী সদিরালী গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ কেন্দ্রীক মক্তবে পড়ালেখা করে আসছে। গত রবিবার (১০ আগষ্ট) উক্ত বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন (৪৫), সাধারণ সম্পাদক মোঃ কাশেম (৬০) এবং ক্যাশিয়ার মোঃ শওকত আলী (৪২) অবুঝ কন্যা মোছাঃ নুসরাত আক্তার জুঁই (০৫) কে মক্তবে পড়তে যেতে নিষেধ করেছে। নিষিদ্ধের কারন জানার জন্য মক্তবের শিক্ষক মন্ডলীকে জিজ্ঞাসা করলে তাঁরা কমিটি কর্তৃক চাপের কথা বলে। শিক্ষক মন্ডলী আরো বলেন “আমরা আপনার বাচ্চাকে এই মক্তবে পড়ালে আমাদের চাকরি থাকবে না।

মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ শওকত আলী বলেন, নুসরাত এর পরিবার গ্রামের ৪ জন যুবকের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এজন্য গ্রামের লোক তাদেরকে একঘরে করে তাদের সাথে মেলামেশা বা তাদের বাচ্চাদের না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্যই বাচ্চাটিকে মক্তবে আসতে নিষেধ করা হয়েছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বায়তুল মামুর জামে মসজিদের মক্তবে সারজাহ চ্যারিটি সোসাইটি নামে একটি বিদেশি এনজিওর অর্থায়নে এক ব্যাচে ২৫ জন বাচ্চা ২ বছর করে পড়াশোনা করে। এর মধ্যে শুধুমাত্র নুসরাতকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে। এতে শিশুটি মানসিক ভাবে ভেঙে পড়েছে। এই নির্মম ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছেন তার পরিবার।

Please Share This Post in Your Social Media

পরিবারের করা মামলার দায়ে বাচ্চাকে মক্তব থেকে বের করে দিলো কমিটি

আপডেট: ০৬:১৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫