শার্শা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার
- আপডেট: ০১:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৮৭

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার শার্শা থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (১১ আগস্ট-২০২৫) থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. রবিউল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই গোরাচাঁদ দাশ, এএসআই মোঃ রমজান আলী ও এএসআই মোঃ ফারুক হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন সিআর (দণ্ডবিধি মামলা) ও ১ জন জিআর (সাধারণ রুজুকৃত মামলা) পরোয়ানাভুক্ত আসামী।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মন্টু হোসেন (জিআর-১৭৯/২১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, গ্রাম- পশ্চিম কোটা, মোঃ হাসান আলী (নারী ও শিশু নির্যাতন মামলা নম্বর-২৬২/২০), পিতা- মৃত হযরত আলী, গ্রাম- বাগআঁচড়া (উজ্জল পাড়া), লতা সারমিন (সিআর-১১২/২৫), স্বামী- সোহাগ হোসেন, গ্রাম- বড় নিজামপুর। আটককৃত সকলে যশোরের শার্শা থানার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা চলমান রয়েছে। অভিযানে গ্রেফতারের পর সোমবার (১১ আগস্ট-২০২৫) তাদেরকে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. রবিউল ইসলাম জানান, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপরাধ রোধে শার্শা থানা পুলিশ সর্বদা প্রস্তুত।”




















