১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরী নির্দেশনা: দায়িত্বশীল আচরণের আহ্বান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / ১০৩

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতপ্রকাশ ও বিতর্ক ক্রমেই জটিল ও স্পর্শকাতর হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল, সহনশীল ও শালীন আচরণের নির্দেশনা দিয়েছে।

রবিবার (১০ আগস্ট-২০২৫) এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের ক্ষেত্রে ছাত্রদলের প্রত্যেক সদস্যকে সংগঠনের আদর্শ ও মূল্যবোধের প্রতি অনুগত থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্য মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে হবে। নারী ও ধর্মীয় সংবেদনশীলতা সম্পর্কেও থাকতে হবে সর্বোচ্চ সচেতনতা।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “আমরা সবসময়ই রাজনীতিতে নারীর সম্মান ও অধিকতর অংশগ্রহণে বিশ্বাস করি। কেউ যদি নারী বা ধর্ম সংক্রান্ত বিষয়ে সংগঠনের অবস্থানের পরিপন্থী আচরণ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তারা আরও জানান, মুসলিম নারীদের পর্দার অধিকার রক্ষায় ছাত্রদল সদা সোচ্চার। শিক্ষাঙ্গনে পর্দার ওপর কোনো ধরনের বাধা আরোপের চেষ্টার বিরুদ্ধে অতীতেও প্রতিবাদ করা হয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ছাত্রদল নেতারা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সকলেই বিনয়, পরিশীলন, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে কথা বলবো। সংগঠনের শৃঙ্খলা ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখাই আমাদের দায়িত্ব।”

Please Share This Post in Your Social Media

ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরী নির্দেশনা: দায়িত্বশীল আচরণের আহ্বান

আপডেট: ১১:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫