১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ৮৫

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

শনিবার (৯ আগস্ট-২০২৫) দুপুর ১২টায় বেনাপোল স্থলবন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বন্দরের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী পদক্ষেপের কথা জানান।

সভায় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু এবং বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন, “বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নতুন পদ সৃজনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তাছাড়া বন্দরের দীর্ঘদিনের আবাসন সমস্যাও নিরসনে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, দেশের রাজস্ব আয়ের বড় একটি অংশ আসে বেনাপোল বন্দর থেকে। তাই এই বন্দরের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় তিনি বন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন এবং শীঘ্রই নতুন প্রযুক্তি সংযোজনের কথাও জানান।

সভার শেষে অতিথিরা বন্দর এলাকা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ

আপডেট: ০৫:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫