নড়াইল সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো.তৌহিদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ
- আপডেট: ০৩:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২১৬

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে নড়াইল জেলা সমবায় কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন নড়াইল সদর উপজেলা ইজিবাহিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো.ইসমাইল সিকদার।
এছাড়া বৃহস্পতিবার (৮ আগষ্ট) বেলা ১২টার দিকে ওই কর্মকর্তার অপসারন চেয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন ইজিবাইক শ্রমিক নেতারা।

মানববন্ধন ও লিখিত অভিযোগ সূত্রে যানাগেছে, নড়াইল সদর উপজেলার সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান বিগত সময়ে সমতির কার্যক্রম নিজ ইচ্ছাকৃত বন্ধ রেখেছেন। কার্যক্রম বন্ধ রাখায় উপজেলা ইজিবাইক সমবায় সমিতির শ্রমিকরা পথে ঘাটে নানা ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। ফলে সড়কে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটছে। সমতির কার্যক্রম না থাকার কারনে ইজিবাইক শ্রমিকেরা পথে ঘাটে আইন না মেনে যেখানে সেখানে অবস্থান করছে। এতে সরকারি, বেসরকারি যানবাহন চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে। এ সব বিষয়ে অভিযোগ আসলে ইজিবাইকের সমিতির নেতৃবৃন্দ উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমানের স্মরনাপন্ন হয়।এসময় ওই কর্মকর্তার নিকট গেলে তিনি সমিতির রেজিষ্ট্রেশন বাতিল করার ভয় দেখায়। তখন সমিতির নেতৃত্ববৃন্দ ও সদস্য নিয়ে তৌহিদুর রহমানকে অনুরোধ জানালে তিনি মৌখিক ভাবে এক লাখ টাকার প্রস্তাব দেন।
পরবর্তীতে নেতৃবৃন্দ ও শ্রমিকদের কষ্টে গড়া সংগঠনের রেজিষ্ট্রেশন বাতিল না হওয়ায় স্বার্থে খামের ভিতর নগত এক লাখ টাকা প্রদান করেন। কিন্ত টাকা দেয়ার পরও তাদের কার্যক্রম বন্ধ রাখেন। তখন পুনরায় নেতৃত্ববৃন্দ ও সদস্য নিয়ে সমবায় অফিসে পুনরায় আবার যান। তখন উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান জেলা থেকে রেজিষ্ট্রেশন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আরো এক লাখ টাকার দাবি করেন।
এ বিষয়ে জানতে সদর উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, আমি সমিতির রেজিষ্ট্রেশনের কথা বলে কারো নিকট হতে টাকা গ্রহন করিনি। তাদের কমিটি করার জন্য নাম ও ভোটার কার্ড চেয়েছি।
জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান বলেন, এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। উপজেলা কর্মকর্তাকে বিধি মোতাবেক কমিটি দেওয়ার কথা বলেছি।













