০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিজিবি’র অভিযানে আতশবাজিসহ ৫ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ১৮০

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল সীমান্তে এক বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, ঔষধ এবং বিপুল পরিমাণ আতশবাজিসহ মোট ৫ লক্ষ ১৩ হাজার ৭০০ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৫ আগস্ট-২০২৫) ব্যাটালিয়ন সদর, বেনাপোল বিওপি এবং সংশ্লিষ্ট টহলদল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আটককৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আতশবাজি পাওয়া যায়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাকে কেন্দ্র করে সক্রিয় একটি চোরাচালান চক্র দেশের ভেতরে অবৈধ পণ্য প্রবেশ করাচ্ছে। বিজিবি’র নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযানের অংশ হিসেবে এ ধরণের পণ্য আটকের ঘটনা প্রায়শই ঘটছে। সীমান্তে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার হবে।”

তিনি আরও বলেন, “আতশবাজি জাতীয় পণ্য সময় বিশেষ ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে ঘিরে এমন পণ্য দেশে অনুপ্রবেশ করলে তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”

আটককৃত পণ্য যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস হাউজের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আতশবাজি ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র অভিযানে আতশবাজিসহ ৫ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

আপডেট: ০৮:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫