০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ভেলোরে চিকিৎসাধীন শার্শা’র বিএনপি নেতা আতা, নাভারণে দোয়া মাহফিল ও ছাতা বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১০৫

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তির ছোট ভাই মো. আতাউর রহমান আতা জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতের ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় শার্শার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান ফাজিল মাদ্রাসা সংলগ্ন মসজিদে সোমবার (৪ আগস্ট-২০২৫) বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বক্তারা আতাউর রহমান আতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

দোয়া মাহফিল শেষে দক্ষিণ বুরুজ বাগান হিফজখানা ও এতিমখানার ছাত্রদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যশোর জেলা কৃষকদলের সদস্য মো. আলমগীর হোসেন টিপু, যুবদল নেতা মো. হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান, মো. আসাদুজ্জামান, খন্দকার সাইফুল ইসলাম, মো. সবুর সাহেব, রিয়াল, রাসেল হোসেন, আনারুল ইসলাম, মিনারুল ইসলাম, রাজু আহমেদ, রিপন হোসেন, রাকিবুল ইসলাম, শামীম, বিপ্লব হোসেনসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে সবার মাঝে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আতাউর রহমান আতার আরোগ্য লাভে দেশবাসীর দোয়া কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

ভেলোরে চিকিৎসাধীন শার্শা’র বিএনপি নেতা আতা, নাভারণে দোয়া মাহফিল ও ছাতা বিতরণ

আপডেট: ০৮:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫