না ফেরার দেশে চলে গেলেন, শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর সরদার
- আপডেট: ০৩:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ২১০

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কন্যাদহ গ্রামের সাবেক সভাপতি লুৎফর সরদার৷
(o২ আগস্ট শনিবার) রাত ৮টা ৫০ মিনিটের সময় ৯নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, লুৎফর সর্দ্দার দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৭৭) বছর। তিনি ১স্ত্রী, ৪ ছেলে ২ কন্যা সন্তানসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
o৩/০৮/২৫ রবিবার সকাল ১০টার সময় কন্যাদহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় জাতীয়তাবাদী-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্ব খাইরুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন-আহবাহক, আলহাজ্ব শহিদুল ইসলাম (শহিদ), বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ইউনিয়নের সাবেক মেম্বর, মোঃ রিজাউল ইসলাম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও গ্রামবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





















