০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল ও হিজলী সীমান্ত বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ৭ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ৪০৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি এবং কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৭ লাখ ১৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১ আগস্ট-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) টহল দল হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমরা এই চোরাচালান পণ্য জব্দে সফল হয়েছি।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে, যা পরবর্তীতে বিধিমোতাবেক ধ্বংস করা হবে। সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও হিজলী সীমান্ত বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ৭ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৯:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫