নড়াইল শেখহাটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের হাতে ক্ষমতা নাই : বিরম্বনার স্বীকার ইউনিয়নবাসী
- আপডেট: ০৪:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ১৮৯

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার শেখ হাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতিশীলতা ফিরলেও অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা না থাকায় ইউনিয়নবাসী কে কাঙ্খিত সেবা দিতে পারছেন না প্যানেল চেয়ারম্যান এরশাদ আলী।
আর এই সুযোগে নৌকা প্রতিক নিয়ে ভোট কেটে নির্বাচিত সৈরাচারের দোসর পলাতক চেয়ারম্যান গোলক বিশ্বাস আত্মগোপনে থেকে অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের অর্থ।
গত ৫ই আগষ্ট ২০২৪ তারিখ ছাত্র জনতার আন্দোলনের মুখে সৈরাচার শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে ভারত আশ্রয় নেয়ার পর আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান গোলক বিশ্বাস আত্মগোপনে চলে যান, ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেমে যায়, জন ভোগান্তিতে পরে ইউনিয়ন বাসী।
ইউনিয়ন পরিষদকে অচল অবস্থা থেকে উত্তরনের জন্য শেখ হাটি ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদ আলী ওয়ার্ড মেম্বারদের নিয়ে জরুরী বৈঠক করে দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তার সাথে দেখা করলে তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য এরশাদ আলীকে প্যানেল চেয়ারম্যান করে পরিষদের কার্যক্রম চালানোর মৌখিক অনুমোদন দেন।
এ বিষয়ে শেখহাটি ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, গোলক চেয়ারম্যান পরিষদে না আসায় আমরা সেবা বঞ্চিত হচ্ছিলাম, কিন্তু এরশাদ আলী প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছি।
তবে অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা প্যানেল চেয়ারম্যান এরশাদ আলীর হাতে না থাকায় ইউনিয়নবাসী উন্নয়ন বঞ্চিত হচ্ছে, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা যাচ্ছে না।স্থানীয় বিরোধগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
এমতাবস্থায় দ্রুত সময়ের মধ্যে প্যানেল চেয়ারম্যান এরশাদ আলীকে পূর্নাঙ্গ ক্ষমতা দিয়ে পরিষদের কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান এরশাদ আলী জানান,আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব নেয়ার পর ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি,কিন্তু অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা না পাওয়ায় ইউনিয়নবাসীকে পরিপূর্ণ সেবা দিতে পারছি না, তাই আমি নড়াইলের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দ্রুত শেখহাটি ইউনিয়ন পরিষদের
কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে জরুরী ব্যবস্থা গ্রহন করবেন।













