শার্শা’র পল্লীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১১:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৯৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই-২০২৫) বিকেল সাড়ে ৫টায় কেরালখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে ও শার্শা থানার অফিসার ইনচার্জ কে.এম রবিউল ইসলামের নেতৃত্বে এসআই আলমগীর হোসেন ও এএসআই মো. ফারুক হোসেনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় চেয়ারম্যান মোড়ের এক মুদি দোকানের সামনে থেকে মো. মোক্তার হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি শার্শা থানার নিজামপুর ইউনিয়নের কেরালখালী (উত্তরপাড়া) গ্রামে। আটককৃতের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি কে.এম রবিউল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এ বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০২৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-১৮, তারিখ ২৬/০৭/২০২৫)।


















