০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ছাত্রদল নেতা বাবলু হত্যা মামলার আসামি বদু বাহিনীর প্রধান, ২৮ বছর পরে যশোর ডিবি’র জালে আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ১১৩

নিজস্ব প্রতিবেদক: নব্বই দশকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত বদু বাহিনীর প্রধান, ছাত্রদলের তৎকালীন সহ-সভাপতি বাবলু হত্যাকাণ্ড ও অস্ত্র মামলার দীর্ঘদিন পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোসলেম উদ্দিন ওরফে বদু (৭২)কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে যশোর কোতোয়ালী থানার কামালপুর (কুয়াদা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)। অভিযানে অংশ নেন এসআই অলক কুমার, পিপিএম এবং এএসআই মো. শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মোসলেম উদ্দিন ওরফে বদু ১৯৯৬ সালে যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বাবলুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার পর থেকেই তিনি ভারত ও মালয়েশিয়ায় পালিয়ে ছিলেন। দীর্ঘ ২৮ বছর পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা হলো।

তার বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় দায়েরকৃত জিআর-১৯৪১/৯৬ (হত্যা মামলা) এবং জিআর-৯৫৬/৯৭ (অস্ত্র মামলা) রয়েছে। দ্বিতীয় মামলায় তার ১০ বছরের সাজা গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃত আসামি মোসলেম উদ্দিন ওরফে বদু (৭২), যশোর কোতোয়ালী থানার কামালপুর (কুয়াদা) গ্রামের রজব আলী গাজীর ছেলে।

Please Share This Post in Your Social Media

ছাত্রদল নেতা বাবলু হত্যা মামলার আসামি বদু বাহিনীর প্রধান, ২৮ বছর পরে যশোর ডিবি’র জালে আটক

আপডেট: ০৫:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫