০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শা উপজেলা বিএনপি’র যুব সম্পাদক কামাল বিশ্বাসকে জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১২১

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ কামাল উদ্দীন বিশ্বাস নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখা।

সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মোঃ কামাল উদ্দীন বিশ্বাসের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা এবং সাংবাদিকতার পেশায় নিষ্ঠা ও সততার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বেনাপোলের গোলদার ম্যানসন মার্কেটস্থ জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল মুননাফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক দিনকাল পত্রিকার বেনাপোল প্রতিনিধি মোঃ মিলন খান, নিউজ টোয়েন্টি ওয়ান আইপি টিভির যশোর জেলা প্রতিনিধি ও বিডি খবর পত্রিকার বার্তা সম্পাদক তাজ উদ্দিন আহমেদ বাধন, সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক শরিফুল আলম নয়ন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মোঃ কামাল উদ্দীন বিশ্বাস একজন দক্ষ সংগঠক ও সৎ সাংবাদিক। তিনি রাজনীতিতে যেমন তার কর্মদক্ষতা প্রমাণ করেছেন, তেমনি গণমাধ্যমেও রেখেছেন প্রশংসনীয় ভূমিকা। এমন একজন ব্যক্তিকে শার্শা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা নিঃসন্দেহে দলের জন্য ইতিবাচক পদক্ষেপ।”

বক্তারা আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন, তেমনি একটি জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্বও কম নয়। মোঃ কামাল উদ্দীন বিশ্বাস সেই দুই ভূমিকাই দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক নয়ন হালদার, ডাঃ এনামুল কবীর, বাদল আলী, জিয়াউর রহমান জিয়া, হাসানুজ্জামান, মেহেদী হাসান, ইব্রাহিম হোসেন, আজগার আলী, মানিক হোসেন, আবু সাইদ, হাবিবুর রহমান, মোঃ শওকাত আলী খাঁ, জসিম উদ্দিন, সাহাবুদ্দিন আহমেদ, জিয়াউর রহমান জুয়েলসহ জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ কামাল উদ্দীন বিশ্বাস বলেন,
“আমাকে যে সম্মাননা প্রদান করা হয়েছে, তা শুধু আমার জন্য নয়— এটি শার্শার প্রতিটি সংবাদকর্মীর সম্মান। আমি রাজনীতি এবং সাংবাদিকতা— উভয় ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’’

অনুষ্ঠান শেষে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

শার্শা উপজেলা বিএনপি’র যুব সম্পাদক কামাল বিশ্বাসকে জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনা

আপডেট: ০৩:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫