খুন হওয়ার ১০ ঘন্টার মধ্যে পলাতক দুই আসামিকে গ্রেফতার করলো পিবিআই যশোর
- আপডেট: ০৩:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১১০

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার কোতোয়ালী থানায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলার মাত্র ১০ ঘণ্টার মধ্যে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই, যশোর।
বুধবার (২৩ জুলাই- ২০২৫) সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায়, পারিবারিক আর্থিক বিরোধের জেরে শারমিন বেগম (২৮) তার ভাইয়ের স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে ভাই মোঃ খোকন মোল্লা (৪২) হাসুয়া কাঁচি নিয়ে বোনের বাড়িতে গিয়ে শারমিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় ২৪ জুলাই ২০২৫ তারিখে হত্যা মামলা (নং-৭২, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই যশোর ছায়া তদন্ত শুরু করে।
পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামাল এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে, এবং পিবিআই যশোর জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে তদন্তকারী দল দ্রুত অভিযান পরিচালনা করে।
ছায়া তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শ্যামল কুমার দত্ত, পিপিএম-সেবা, এসআই কমলেশ মন্ডলসহ পিবিআই যশোরের চৌকস দল (২৪ জুলাই-২০২৫) ভোর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় খুলনা জেলার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রামের মোঃ গোলাম রসুলের বাড়ি থেকে আসামি মোঃ খোকন মোল্লাকে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যমতে একই দিন সকাল ০৭:৪০ ঘটিকায় অপর আসামি মোছাঃ ছালমা বেগম (৩৪) কে যশোর জেলার কোতোয়ালী থানাধীন রাজারহাট এলাকার মনিরুল ইসলামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত মামলা ২৪/০৭/২০২৫ তারিখে পিবিআই যশোর কর্তৃক স্বউদ্যোগে গ্রহণ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার (২৪ জুলাই-২০২৫) তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে।

















