০২:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সীমান্তে মানবপাচার : বেনাপোলে সচিব পর্যায়ের পরিদর্শন, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১৫৩

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার প্রতিরোধে মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার যশোরের বেনাপোল সীমান্ত সফর করেছেন।

সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটি যশোর বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন খান, মোহাম্মদ গোলাম মোহাম্মদ ভূঁইয়া, এডিশনাল ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ, সিআইডির এসএসপি মোহাম্মদ বদরুল আলম মোল্লা, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলামসহ ১২ সদস্যের টিমে আরও ছিলেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রোগ্রাম কর্মকর্তা পূজা ভল্লা।

প্রতিনিধি দলটি বেনাপোলে অবস্থিত ‘রাইটস যশোর’ এর একটি শাখা, শার্শা ইউনিয়ন পরিষদ, এবং নাভারণের বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালায় অংশ নেন। সেখানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তারা।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, এ সফরের মূল উদ্দেশ্য ছিলো মাঠপর্যায়ে মানবপাচার প্রতিরোধে গৃহীত পদক্ষেপ ও ভুক্তভোগীদের পুনর্বাসন কার্যক্রম প্রত্যক্ষ করা। প্রতিনিধি দলটি মানবপাচার প্রতিরোধ, উদ্ধার, পুনর্বাসন এবং ভুক্তভোগীদের জন্য নেওয়া সেবামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা সহকারী কমিশনার (ভূমি) মো. শওকত মেহেদী সেতু, শার্শা থানার ওসি কে. এম. রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া, এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

রাইটস যশোরের পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, “সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এই সফর মানবপাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (২৪ জুলাই-২০২৫) দিনভর সীমান্তের আরও কয়েকটি এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। ফিরে গিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে মানবপাচার : বেনাপোলে সচিব পর্যায়ের পরিদর্শন, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ

আপডেট: ০১:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫