০২:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ১৪৪

নিজস্ব প্রতিবেদক: ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ আজাদ (৩১)। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে বেনাপোল ইমিগ্রেশনে তাকে আটক করা হয়।

আটক মোঃ আব্দুস সামাদ আজাদের পাসপোর্ট নম্বর A13959192। তিনি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড নং ০৪-এর অন্তর্গত। জানা গেছে, তিনি মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছিলেন। তবে পাসপোর্ট স্টপলিস্টে তার নাম থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।

এরমধ্যে রয়েছে মামলা নং ০২, তারিখ ১৫/০৮/২০২৪, বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা নং-২৭, ২৮, ২৬, ১৪ ও ০৯, সবগুলোই আগস্ট ২০২৪ এর মধ্যে দায়েরকৃত, যার মধ্যে রয়েছে ৩০৭ (হত্যা চেষ্টার) মত গুরুতর অভিযোগ মামলা নং-০৮/০৮, তারিখ ১৩/০১/২০২০, বিভিন্ন দণ্ডবিধি ধারায় অভিযোগ।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী বলেন, “ইমিগ্রেশনে চেকিংয়ের সময় তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য উঠে আসে। পরে মৌলভীবাজার ডিআইও ও থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, তিনি পলাতক আসামি।”

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “আসামিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।”

Please Share This Post in Your Social Media

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আটক মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি

আপডেট: ১২:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫