০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ১০৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুলাই-২০২৫) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শার্শা উপজেলার টেংরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আসাদুল ইসলাম ওরফে ওয়াসিম (৩৮)। তিনি শার্শার টেংরা গ্রামের মো. হোসেন আলী সরদারের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. বরিউল ইসলামের নেতৃত্বে এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক, এএসআই আব্দুস সালাম লিটন ও সঙ্গীয় ফোর্সের একটি দল টেংরা এলাকায় অভিযান চালিয়ে আসাদুলকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নম্বর-১৪, তারিখ-২২/০৭/২০২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি কে. এম রবিউল ইসলাম জানিয়েছে, এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে তারা। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

আপডেট: ০১:১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫