০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল কাস্টমস হাউসে এনবিআর চেয়ারম্যানের পরিদর্শন: আমদানি-রপ্তানি ব্যবসা আরও গতিশীল করার নির্দেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ২০৩

নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করতে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করতে কাস্টমস কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করতে বলা হয়েছে। পণ্য খালাসের গতি বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

সুতা আমদানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সুতা আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। সি-পোর্ট দিয়ে আমদানি অব্যাহত রয়েছে। তবে ব্যবসায়ীরা চাইলে ল্যান্ড পোর্ট দিয়ে আমদানির বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করা যেতে পারে। কারণ, সরকার সবসময় ব্যবসায়ীবান্ধব নীতি গ্রহণে অঙ্গীকারবদ্ধ।”

সার্ভার জটিলতা নিয়ে তিনি বলেন, “এই সমস্যা আমাদের দেশের প্রায় সব কাস্টমসেই কমবেশি রয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং বিকল্প কোনো প্রযুক্তি বা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।”

বিকেলে বেনাপোল বন্দরে পৌঁছে তিনি কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।

এর আগে তিনি বেনাপোল কাস্টমস হাউসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কাস্টমস হাউসের বিদায়ী কমিশনার মো: কামরুজ্জামান ও নবনিযুক্ত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন।

পরবর্তীতে তিনি স্থানীয় বন্দর ব্যবহারকারী সংগঠন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনে সমাধানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল কাস্টমস হাউসে এনবিআর চেয়ারম্যানের পরিদর্শন: আমদানি-রপ্তানি ব্যবসা আরও গতিশীল করার নির্দেশ

আপডেট: ১০:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫