০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় সাংবাদিক আযম খানের পিতার ইন্তেকাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক-

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১২৩

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ার সিনিয়র সাংবাদিক ও শিক্ষক আজম খাঁনের পিতা মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি— রাজিউন)।

সোমবার ২১ জুলাই দুপুর ১২টার দিকে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। বিগত ২ মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এদিন আসর নামাজের পর করিমপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক আজম খাঁনের পিতার মৃত্যুতে বাঘারপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। সভাপতি ইকবাল কবীর, সহ-সভাপতি শরাফত উদ্দীন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাবেক সম্পাদক ফরিদুজ্জামান, চন্দন দাস, সাংবাদিক আজিজুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, শাহজাহান সাজু, সাঈদ ইবনে হানিফ, সহ-সম্পাদক অনুপম দে, কোষাধক্ষ্য প্রদীপ বিশ্বাস, দপ্তর সম্পাদক রাকিব হোসেন প্রমুখ।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রত্যেকটি পরিবারের জন্য বটবৃক্ষ হলো পিতা। সেই পিতার বিয়োগ ব্যাথা একটি পরিবার ও সন্তানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সাংবাদিক আজম খান প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য হওয়ায় তার পিতার এই বিয়োগ ব্যাথায় আমরা সকলেই ব্যাথিত। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন আমিন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় সাংবাদিক আযম খানের পিতার ইন্তেকাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক-

আপডেট: ১০:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫