০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবি’র মাদকবিরোধী অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১১৩

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২০ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ পাঁচপীরতলা, শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ি ও কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় (তিন লক্ষ ঊনসত্তর হাজার) টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এ অভিযান চালানো হয়।”

তিনি আরও বলেন, “আটককৃত ভারতীয় পণ্যসমূহ বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে। সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযান চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবি’র মাদকবিরোধী অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল জব্দ

আপডেট: ০৮:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫