০২:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শা থানা পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১৪৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত ৭টা ২০ মিনিটে শার্শা থানার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. আশরাফুজ্জামান ওরফে মিন্টু (৪৭)। তিনি যশোর জেলার চৌগাছা থানার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শার্শা থানা পুলিশের এসআই মো. সোহানুর রহমান, এএসআই শেখ মোজাফফর হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে. এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ বুরুজ বাগান এলাকা থেকে ইয়াবাসহ আশরাফুজ্জামানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-১২, তাং-১৯/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ওসি আরও জানান, শার্শা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা থানা পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ১১:২৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫