০২:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কোতয়ালী মডেল থানা এলাকার বসুন্দিয়া থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. রিয়াদ হোসেন (২৫)। তিনি অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, এসআই মো. কামাল হোসেন, এসআই বাবলা দাস, এএসআই মো. আলী এবং এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি বিশেষ টিম বসুন্দিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রিয়াদ হোসেনকে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রিয়াদকে আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫